বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ

নদীপথে দুই দিন পর আবারও ১জন নারীকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

লেখক: আবদুস সালাম তালুকদার | চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
 গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে দুই দিন পর আবারও ১জন নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে।
সোমবার (১৫ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে নওগাঁ ব্যাটালিয়নের অধীন রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২২৫/৩ আর সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে পুশ-ইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ছিলেন ১জন নারী ।
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা সিভিল মাঝির সহায়তা  নৌকাযোগে ১ জন নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয় এ সময় তারা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।
বিজিবি আরো জানায়, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এলাকায় সার্বক্ষণিক টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/06/16/bangladesh/newsid-18921/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৭-০৬-২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ