বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ

গোমস্তাপুরে তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: আবদুস সালাম তালুকদার | চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
সোমবার ( ১৫ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, আইসিটি কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক এমন একটি নীরব ঘাতক, যা আমাদের শারীরিক ও মানসিক দুই দিক দিয়েই ধ্বংস করে দিচ্ছে।তামাক ও নিকোটিনের বিষাক্ত থাবা থেকে নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে আমাদের। আমাদের শিশু ও তরুণদের তামাক কোম্পানির প্রলোভন থেকে বাঁচাতে হবে এবং তামাকবিরোধী প্রচারণায় তরুণদের সম্পৃক্ত করতে হবে।
তামাকের ব্যবহার কমিয়ে আনতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তামাককে ‘না’ বলুন এবং একটি সুস্থ, সুন্দর ও তামাকমুক্ত জীবনযাপন করুন। আসুন, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করে নিজের এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলি।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/06/15/bangladesh/newsid-18904/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৫-০৬-২০২৬, ০২:৩১ অপরাহ্ণ