গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর রোকনপুর সীমান্তে রাতের আঁধার ১৫ জন পুশ ইন করে আবারও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এমন তথ্য জানিয়েছে বিজিবি।
নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, শনিবার (১৩জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রোকনপুর বিওপির সীমান্ত পিলার ২২০/এমপি দিয়ে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ২জন পুরুষ ৮জন নারী ও ৫জন শিশুকে নদীপথে নৌকাযোগে পুশ-ইনের চেষ্টা করে বিজিবির তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপের ফলে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে।
পরে বিজিবির দৃঢ় অবস্থান ও কঠোর তৎপরতায় শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের সদস্যরা ১৫জনকে সীমান্ত পিলার ২২০ এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতে অভ্যন্তরে ফিরিয়ে নেয়।
তিনি আরো জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত আছে।