বাংলাদেশবেলা
প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ণ

বাঘায় মাইক্রোবাস -বাই সাইকেল সংঘর্ষে সড়কে ঝরলো চতুর্থ শ্রেণীর ছাত্রের প্রাণ

লেখক: আব্দুল হামিদ মিঞা | বাঘা, রাজশাহী
বাঘায় মাইক্রোবাস -বাইসাইকেল সংঘর্ষে সড়কে প্রাণ গেল চতুর্থ শ্রেণীর ছাত্র মিনাজের(১০)  বৃহস্পতিবার (১১-০৬-২০২৬)  দুপুরে  স্কুল থেকে বাড়ি ফেরার পথে বানেশ্বর -ঈশ্বরদী সড়কের মিরগজ্ঞ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মিনহাজ বাঘা উপজেলার মনিগ্ৰাম ইউনিয়নের মিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও  একই ইউনিয়নের  মিরগঞ্জ ভানুকর গ্রামের মিনারুল ইসলাম ও বেবি খাতুন দম্পতির একমাত্র ছেলে স্থানীয়  সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টায় স্কুল ছুটির পর নিজের বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিল।
পথিমধ্যে বাড়ি থেকে কিছু দুরে ঈশ্বরদী থেকে রাজশাহী গামী  দ্রুতগতির সাদা রঙের মাইক্রোবাসের সাথে তার সাইকেলের সরাসরি  ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
 স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চারঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগে নিয়ে যায় সেখানকার  দায়িত্ব রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । ঘটনার পর   চারঘাট বাজারে সাধারণ জনতা মাইক্রোবাসটিকে আটক করে।
নিহতদের পিতা জানান,রাত সাড়ে ৭টায় নিজ গ্ৰামে জানাযার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়  এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/06/12/bangladesh/rajshahi/newsid-18873/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৭-২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ