বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ণ

ঈদুল আজহা উপলক্ষে চংধুপইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার ৩ নম্বর চংধুপইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগীদের প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর চংধুপইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের ট্যাগ অফিসার বিভূতি প্রামাণিক, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নাফিসুর রহমান এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে এ সহায়তা বিতরণ করা হচ্ছে, যাতে তারা পরিবারের সদস্যদের নিয়ে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।
সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপকারভোগীরা সরকারের এ উদ্যোগের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/05/23/bangladesh/newsid-18812/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ