নাটোরের লালপুর উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর এলাকায় নর্থ বেঙ্গল সুগার মিল স্কুলের পেছনের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির নাম সজীব কর্মকার (২৫)। তিনি উপজেলার বাহাদীপুর গ্রামের রান্টু কর্মকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।