বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৬ মে, ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ

লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে বজ্রপাতে আজিজ মন্ডল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুর তিনটার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর চরের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আজিজ মন্ডল উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মসলেম মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজের ফসলের জমিতে কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন আজিজ মন্ডল। এ সময় হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই হানিফ বলেন, “হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রবৃষ্টি শুরু হয়। তখনই বজ্রপাতে তিনি আহত হন।”

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/05/06/bangladesh/newsid-18761/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৯-০৫-২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ণ