পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বসবাসযোগ্য পৃথিবী গড়তে এবার বৃক্ষরোপণ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী মহানগর শাখার নতুন কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৫ মে) সকালে তারা রাজশাহী কলেজে এ কর্মসূচি পালন করবেন। এরপর মহানগর ছাত্রদলের পক্ষ থেকে রাজশাহী কলেজের অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হবে।
সোমবার (৪ মে) রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা এবং মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফার আলোকে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করবো। আমাদের সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করেছে। এসবের ধারাবাহিকতায় আমাদের কর্মসূচি শুরু হবে।
কর্মসূচিতে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত, সাব্বির আহমেদ অন্তরসহ অন্যান্য নেতারা অংশ নেবেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2026/05/04/bangladesh/newsid-18757/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৯-০৫-২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ণ