রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে হাজার হাজার রোগীর মাঝে। রোববার (৩ মে) মানবিক এক উদ্যোগ নিয়ে হাসপাতাল এলাকায় এক অব্যবস্থাপনা ভেঙে দিয়েছেন তিনি। এরপর থেকে তিনি প্রশংসায় ভাসছেন।
জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স চালকদের সিন্ডিকেটের কারণে নানাভাবে ভুক্তভোগী হতেন রোগীরা। লাশ নিয়েও সমস্যায় পড়তে হত তাদের। তবে সেখানে ছুটে গিয়ে নতুন পদ্ধতি চালু করেছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। তার উদ্যোগে চালু হতে যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যের অ্যাম্বুলেন্স সেবা। রোববার চালক ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেন তিনি। এরপর থেকে তিনি নগরবাসীর প্রশংসায় ভাসছেন।
এ বিষয়ে রফিকুল ইসলাম রবি বলেন, হাসপাতাল আমি সিন্ডিকেটমুক্ত চাই। দল মত নির্বিশেষে সবাই হাসপাতালে সেবা নিতে আসে। আমাদের এমন কিছু করা যাবে না যে, আমাদের সরকার বিতর্কিত হোক। লাশ নিয়ে কোনো ব্যবসা করা যাবে না। হাসপাতাল ফ্রি চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে, অ্যাম্বলেন্স চালকরা ফ্রি লাশ বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আর রাজশাহীর বাইরের যারা আসেন, চেষ্টা করবেন কম ভাড়া নেওয়ার জন্য।
তিনি আরও বলেন, আমাদের মানবিক সরকার, তাই মানবিক হয়ে আমাদের চলতে হবে। মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশ গড়ছেন, তার সাথে আমাদেরও ভূমিকা রাখতে হবে। সেজন্য চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে।