বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬, ০২:১৩ অপরাহ্ণ

রাহুলের একক কীর্তি

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়েছে দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক লোকেশ রাহুলের দেড়শ রানের ইনিংসের সুবাদে এবারের আসরে নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছে দিল্লির দলটি।

ঘরের মাঠে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। মাত্র ১১ রান করে সাজঘরের পথ ধরেন ওপেনার পাথুম নিশানকা। এরপর দ্বিতীয় উইকেটে নামা নিতিশ রানাকে নিয়ে পাঞ্জাবের বোলারদের রীতিমতো তুলোধূনো করতে থাকেন ওপেনার ও দলনেতা লোকেশ রাহুল। এসময় দুজন মিলে গড়েন ২২০ রানের জুটি। ৪৪ বলে ৯১ রান করে আউট হন নিতিশ।

এদিকে ইনিংসের শেষ পর্যন্ত খেলে অপরাজিত থাকেন রাহুল। শুধু সেঞ্চুরিই নয়, দেড় শতকও পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার। আর তাতেই হয়ে এক অনন্য রেকর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে দেড়শো রানের ইনিংস খেললেন তিনি।

১৫২ রানে অপরাজিত থাকেন কেএল রাহুল। মাত্র ৬৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৬টি চার এবং নয়টি ছয়ে সাজানো।

আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটি এটি। আর সব মিলিয়ে সর্বোচ্চ স্কোরের তালিকায় এর অবস্থান তিন নম্বরে। সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি এখনও ক্যারিবীয় তারকা ক্রিকেটার ক্রিস গেইলের অধীনে। ২০১৩ সালে বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ১৭৫ রান করেছিলেন তিনি। ১৫৮ রান করে তালিকার দুই নম্বরে আছেন ব্রেন্ডন ম্যাককলাম।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/04/25/sports/newsid-18650/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৩-০৬-২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ণ