বাংলাদেশবেলা
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ০২:২২ অপরাহ্ণ

জয়ের নায়ক নাহিদ

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। আর এই ম্যাচে ৬ উইকেটের জয়ে সমতায় ফিরল টাইগাররা। ম্যাচে আগুনঝরা বোলিং করেছেন টাইগার পেসার নাহিদ রানা। ৩২ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট।

ম্যাচ শেষে নাহিদ বলেছেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে। বেশি কিছু চিন্তা করিনি। আগের ম্যাচে এক্সিকিউট হয়নি, ভালো জায়গায় বল করতে পারিনি। আজকে এক্সিকিউট ভালো হয়েছে এবং ভালো জায়গায় বল করতে পেরেছি।’

‘আসলে দলের পরিস্থিতি এরকম ছিল। যেটা চলে গেছে, সেটা নিয়ে চিন্তা করিনি। সেখান থেকে ভুলগুলো নিয়ে চিন্তা করেছি যেন এই ম্যাচে সেগুলো না হয়। যেভাবে চিন্তা করেছি, সেভাবেই ভালো বোলিং করার চেষ্টা করেছি।’

পরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বোলারদের প্রশংসা করে বলেন, ‘ছেলেরা দারুণভাবে নিজেদের কাজটা করেছে। নাহিদ রানা দারুণ বল করেছে। সাথে শরিফুল এবং তাসকিনও ভালো করেছে। এখানে বল করাটা সহজ নয়। তবে তারা দারুণ করেছে।’

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/04/20/sports/newsid-18608/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২০-০৪-২০২৬, ০৭:৩৩ অপরাহ্ণ