বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ০১:৪০ অপরাহ্ণ

রাজশাহী জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সৌজন্য সাক্ষাত

লেখক: রাজশাহী প্রতিনিধি
রাজশাহী জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সাথে সৌজন্য সাক্ষাত করেছে রামেবির নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স। রোববার (৫ এপ্রিল) দুপুরে দুই কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করা হয়।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাক্ষাতকালে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান, আইন উপদেষ্টা অ্যাডভোকেট জলিল সরকার, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা, আইন সম্পাদক অ্যাডভোকেট মনোয়ার হোসেন খোকন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান বলেন, দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে তরুণদের নিয়ে আমরা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। বিত্তবানরা এগিয়ে আসলে এসব কার্যক্রম আরও বেগবান করা সম্ভব।
এ সময় রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, দেশের প্রতি নাগরিকদেরও অনেক দায়িত্ব রয়েছে। তরুণদের এসব কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আমাদের পক্ষ থেকে সাপোর্ট থাকবে।
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, তরুণদের নিয়েই আগামীর সোনার বাংলাদেশ। ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সেবামূলক সামাজিক কার্যক্রমে আমাদের সমর্থন থাকবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/04/05/bangladesh/newsid-18210/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৩-০৬-২০২৬, ০৫:৫০ অপরাহ্ণ