বাংলাদেশবেলা
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ

সৌদি গেলেন নাহিদ

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

সোমবার সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকালে পৌঁছালে প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা নাহিদ ইসলামকে স্বাগত জানান।

সস্ত্রীক ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল এনসিপি আহ্বায়কের দেশে ফেরার কথা রয়েছে। গতকাল ঢাকা ত্যাগের পূর্বে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/03/31/politics/newsid-18120/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ