বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ০৩:৩০ অপরাহ্ণ

এবার কুমিল্লায় বাসের ধাক্কায় ৪ জন নিহত

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন পরিবহনের বাসের ধাক্কায় প্রাইভেট কারের চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তিনজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। অপরজন প্রাইভেট কারের চালক। নিহতরা হলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন, বোন ঝর্ণা ও ভাগনি লাবিবা। ভাগনে আবরার ও আরশাদ গুরুতর আহত হয়েছে। নিহত চালকের নাম জামাল। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। এ সময় মহাসড়কের কালাকচুয়ায় এলে চট্টগ্রামগামী স্টার লাইন বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ সময় দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আব্দুল মমিন বলেন, ঘটনার পর চালক বাসটি ফেলে পালিয়ে গেছেন। আমরা বাসটি আটক করেছি।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/03/26/bangladesh/newsid-18050/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৮-২০২৬, ০৮:৫০ অপরাহ্ণ