বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ

লালপুরে সাংবাদিক শিমুলের মায়ের মৃত্যু

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে সাংবাদিক মোঃ শিমুল আলীর মা শিউলী খাতুন (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লালপুর উপজেলা প্রেস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক ইনকিলাবের লালপুর উপজেলা সংবাদদাতা মোঃ শিমুল আলীর মা।

জানা যায়, গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে লালপুর উপজেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মরহুমার নামাজে জানাজা ও দাফন কার্যক্রম পারিবারিকভাবে সম্পন্ন করা হবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/03/26/bangladesh/newsid-18030/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২১-০৪-২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ