বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ণ

এবার কাতারের শিল্পাঞ্চলে হামলা চালিয়েছে ইরান

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

ইরানের হামলার কারণে শিল্পাঞ্চলে আগুন লেগেছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে তারা এক বিবৃতিতে বলেছে, রাস লাফফান শিল্পাঞ্চলে লাগা আগুন নেভাতে কাজ করছে জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা।

তবে ইরানের এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে কাতার বলেছিল লাস রাফফানের গ্যাস অবকাঠামোতে হামলার ফলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর কয়েক ঘণ্টা পরে দেশটি জানিয়েছে, ওই শিল্পাঞ্চলে আগুন লেগেছে। যা নিয়ন্ত্রণে কাজ চলছে।

সূত্র: আলজাজিরা

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/03/19/world/newsid-17820/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৮-০৪-২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ