বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬, ০৫:৩০ অপরাহ্ণ

রাজশাহীর সেই কলাহাটে ফের দুর্ঘটনা, দুজন নিহত

লেখক: রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার সেই কলাহাটে আবারও সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কে ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন দেলোয়ারের ছেলে মো. কাউছার (৩৫) এবং ৫ বছর বয়সী শিশু রেজোয়ান। তারা সম্পর্কে চাচা ভাতিজা। তাদের বাসা চারঘাটের মৌগাছি এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাটে ড্যাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
ওসি মোজাম্মেল হক জানান, ট্রাক ও মোটরসাইকের মধ্যে সংঘর্ষ হয়। নিহতদের নাম পরিচয় পরে জানানো যাবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে, একই জায়গায় গত ১ জানুয়ারি কলাহাটে চলন্ত ট্রাক আকস্মিক ঢুকে পড়ে ৪ জন নিহত হয়েছিল। এলাকাটি খুবই দুর্ঘটনাপ্রবণ বলে স্থানীয়রা জানিয়েছেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/03/18/bangladesh/newsid-17802/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৪-০৬-২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ণ