বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ণ

মোহনপুরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন, চারপাশ পরিষ্কার রাখার আহ্বান ইউএনওর

লেখক: রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে  এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই প্রতি শনিবার নিয়মিতভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার ও সহকারী কমিশনার (ভূমি) জোবায়েদা সুলতানা। তারা সকলকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/03/15/bangladesh/newsid-17674/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৪-০৬-২০২৬, ০২:৫২ পূর্বাহ্ণ