ঢাকাস্থ নাটোর জেলা সমিতির ২০২৬-২০২৭ অর্থবছরের কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের ভোটে প্রাণ-আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরী সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর গ্রীণ গার্ডেন রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক নির্বাচন এবং ইফতার মাহফিলে এ কমিটি গঠন করা হয়।
বিদায়ী কমিটির সভাপতি শামসুল আলম মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এজেডএম নাফিউল ইসলামের পরিচালনায় নতুন কমিটির নাম ঘোষণা করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ মেহেদী হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব মো: সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান।
সংগঠনের কার্যকরী সভাপতি হলেন, খোন্দকার আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, জয়নুল আলী, হামিদ মোল্লা, সহ সভাপতি এ জেড এম নাইফুল ইসলাম, মোখলেছুর রহমান, মোঃ কামরুল ইসলাম, এডভোকেট মুনছুর আলম, রাশিদুল ইসলাম, ইঞ্জি. আব্দুর রশিদ, ইঞ্জি. রফিকুল ইসলাম, আমির-উজ্জামান মনি।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, আব্দুর রউফ তুহিন, শাহীন শাহরিয়ার, মাসুদুর রহমান রতন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, ডাঃ শামিমুর রহমান, তাসনিম দিনু পলিট, আনোয়ার হোসেন রিপন, এডভোকেট জাহেদ-উল আলম জ্যোতি, গোলাম কিবরিয়া, গোলাম মোস্তফা, রুহুল আমিন।
অর্থ সম্পাদক এবি সিদ্দিক হিল্লোল, সহ-অর্থ সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মোস্তফা জামান কবির, সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোকসানা পারভীন রিজভী, জাহাঙ্গীর আলম ফিরোজ, আবুল হোসেন, নাইমুল সুলতান তওফিকদার, ইমদাদুর রহমান, মনিরুল ইসলাম মনির, আব্দুল আল হাদি, আন্তর্জাতিক সম্পাদক মেজর (অব.) আরিফুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. নুরুলী পাটোয়ারী, প্রচার সম্পাদক ইঞ্জি. এম জাকির আহমেদ সহ-প্রচার সম্পাদক আসিক ইবনে আফসার, মিডিয়া বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম, আইটি সম্পাদক ইকবাল উদ্দিন সহ ৮৬ সদস্যের কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে ঢাকাস্থ নাটোরের সরকারি-বেসরকারি, সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ কয়েক শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। ১৯৮৬ সালের নিবন্ধিত অরাজনৈতিক এই সংগঠনটি নাটোর জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত রয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2026/03/07/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/newsid-17508/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৩-০৬-২০২৬, ০৬:১৭ অপরাহ্ণ