স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত ও বিচার নিশ্চিত করা হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আসাদুজ্জামান জানান, গত রাতে গাজীপুর থেকে আহত মোট ১১ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/02/08/bangladesh/newsid-1749/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৬-২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ণ