বাংলাদেশবেলা
প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ০২:২৫ অপরাহ্ণ

হৃদয়ের গহীনে সবার মন খারাপ: সাইফ

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশ দলের। চলতি বছরে অবশ্য নেই কোনো আইসিসি ট্রফি আর। যদিও আগামী বছর রয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যেখানে সরাসরি খেলবে টাইগাররাও। হাতে বেশ লম্বা সময় থাকলেও ব্যাটার সাইফ হাসান বলছেন এখন থেকেই প্রস্তুতির কথা।

আজ সোমবার মিরপুরে বিসিএল ফাইনালের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফ বলেন, ‘‘মাথার ভেতরে, হৃদয়ের গহীনে সবাই আসলে মন খারাপ করেছে (বিশ্বকাপ খেলতে না পেরে)। এখানে অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমার মনে হয় পেশাদার ক্রিকেট প্লেয়ার হিসেবে আমাদের আসলে সামনে এগিয়ে যাওয়াটা খুবই জরুরি।’

‘‘সামনে যেহেতু আমরা ওয়ানডে খেলাতে ঢুকে যাচ্ছি, সামনে ওয়ানডে বিশ্বকাপ আছে, এটার জন্য আমরা যত তাড়াতাড়ি প্রস্তুত হতে পারি তত ভালো।’’

ফাইনাল ম্যাচের উইকেট নিয়ে সাইফ বলেন, ‘‘আমরা যে টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলো খেললাম উইকেট ভালো ছিল অনেক। কালকের যদি ওরকম থাকে, অবশ্যই আমার মনে হয় স্পোর্টিং উইকেট হবে, ব্যাটসম্যান-বোলার সবাই সাহায্য পাবে অবশ্যই।’

‘‘ওয়ানডে সিরিজে বাড়তি কোনো প্রত্যাশা নেই নিজের উপর। কিন্তু চেষ্টা করব যত ভালো ক্রিকেট খেলা যায়, যত ভালো পর্যায়ে আসা যায়।’’

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/03/02/sports/newsid-17370/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২১-০৪-২০২৬, ১২:০১ অপরাহ্ণ