বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বলে তার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।

এতে বলা হয়, সৌজন্য সাক্ষাতে তারা শুভেচ্ছা বিনিময় করেন ও দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/02/16/national/newsid-17014/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৮-০৪-২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ণ