বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ণ

শেয়ারবাজারে লেনদেন শুরু

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

দেশের উভয় শেয়ারবাজার- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা ৪দিন বন্ধের পর আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) লেনদেন চালু হতে যাচ্ছে। সকাল ১০টায় উভয় শেয়ারবাজারে লেনদেন শুরু হবে, যা বিরতিহীনভাবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি ছিল। ফলে ওই দুইদিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। আর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি। এতে টানা ৪দিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিলো।

গত মঙ্গলবার লেনদেন শেষে বড় শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ৪ পয়েন্টে অবস্থান নেয়। এক্সচেঞ্জটি অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১ হাজার ৯৭ পয়েন্টে এবং বাছাইকৃত ৩০টি শেয়ারের সূচক ডিএস৩০ বেড়ে ২ হাজার ৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/02/15/economics-business/newsid-16977/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-০৬-২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ণ