বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ণ

নাটোরের লালপুরে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক দম্পতি আটক

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে মোহরকয়া (পশ্চিমপাড়া) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুইজনের দেহ তল্লাশি ও তাদের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মোছা. মারজিনা খাতুন (৫০), স্বামী মো. বেল্লাল সরকার এবং মো. বেল্লাল সরকার (৫৫), পিতা মৃত সোনাউল্লাহ সরকার। তাঁরা উভয়েই মোহরকয়া (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/02/14/bangladesh/newsid-16963/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৮-০৪-২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ণ