কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসী বিভাগের দশক পূর্তি উপলক্ষে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসি সোসাইটি (CUPS)’ এর উদ্যোগে Pharma Decennial Carnival-2K25 আয়োজিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) র্যালীর মধ্য দিয়ে শুরু হওয়া কার্নিভাল বিভাগের বিভাগীয় প্রধান ড. প্রদীপ দেবনাথের কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা লাভ করে।
বিজ্ঞান অনুষদের হল রুমে দশকপূর্তি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সুলায়মান, বিজ্ঞান অনুষদের ডীন ও ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. প্রদীপ দেবনাথ ও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
সেমিনারে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সুলায়মান বিভাগটির শিক্ষার্থী ও অ্যালামনাইদের ফার্মেসি ফিল্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা এই বিভাগে আছেন এবং যারা অ্যালামনাইয়ে আছেন এওয়ার্নেস ক্রিয়েট করার জন্য বিশ্ববিদ্যালয়ে কিছু কর্মসূচি, মতামত ব্যক্ত করা ও বিভিন্ন ক্লাবের মাধ্যমে এই জনপদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে পারেন’।
ফার্মেসী বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘এ দেশে ফার্মেসী ফিল্ডে গবেষণা খুব কম হয়। যা হয় তাও খুব অল্প পরিসরে, এর মূল কারণ স্টুডেন্টরা গবেষণার জন্য যথাযথ দিকনির্দেশনা পায়না। বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত ল্যাব ফ্যাসিলিটিজ একেবারে নেই বললেই চলে।’
ফার্মেসী বিভাগের ১০ম আবর্তনের শিক্ষার্থী শাহাবুল ইসলাম বলেন, ‘আমি নিজেকে ১০ম ব্যাচের শিক্ষার্থী হিসেবে ধন্য মনে করতেছি। আমাদের ব্যাচের মধ্য দিয়েই ডিপার্টমেন্টের ১০ বছর পূর্ণ হলো’।
উল্লেখ্য, বিভাগের বিভাগীয় প্রধানের পরিচালনায় ১০ম ও ১১তম আবর্তনের শিক্ষার্থীরা যথাযথ মর্যাদার সহিত ফার্মেসী শপথ পাঠ করেন। সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপনের মধ্য দিয়ে কার্নিভালের সমাপ্তি হয়।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/02/07/education/newsid-1685/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৭-০৬-২০২৬, ০১:৩২ পূর্বাহ্ণ