বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১৫ অপরাহ্ণ

জানা গেল সৌদিতে রোজার সময়

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

এবার শীত মৌসুমে পবিত্র রমজান পালন করবেন সৌদি আরবের নাগরিকেরা। ফলে এ বছর দেশটিতে রোজার সময়কাল তুলনামূলক কম থাকবে। জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরবে রমজানে প্রতিদিন রোজা রাখতে হবে গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা।

সৌদি আরবের খ্যাতনামা জ্যোতির্বিদ আবদুল্লাহ আল-মোসনেদ জানিয়েছেন, ১৪৪৭ হিজরি সনের রমজান শীতকালে শুরু হওয়ায় দিনের দৈর্ঘ্য কম থাকবে। এতে করে আগের কয়েক বছরের তুলনায় রোজা রাখা অনেকটাই স্বস্তিদায়ক হবে।

তিনি বলেন, এর আগের বছরগুলোতে রমজান গ্রীষ্মকালে পড়ায় দীর্ঘ সময় রোজা রাখতে হয়েছে, সঙ্গে ছিল তীব্র গরম। ফলে অনেকের জন্য রোজা পালন শারীরিকভাবে বেশ কষ্টকর হয়ে উঠেছিল। কিন্তু ২০২৬ সালে পরিস্থিতি হবে ভিন্ন।

বিশেষজ্ঞদের মতে, অল্প সময়ের রোজা ও শীতল আবহাওয়া মুসল্লিদের ইবাদতে মনোযোগ বাড়াতে সহায়ক হবে। বিশেষ করে তারাবি, তাহাজ্জুদ ও কিয়ামুললাইল আদায়ে আরাম পাওয়া যাবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/02/05/religious/newsid-16746/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-০৬-২০২৬, ১২:০০ অপরাহ্ণ