বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৬, ০১:৩৫ অপরাহ্ণ

বড়াইগ্রামে জাতীয় পার্টির গণসংযোগ

লেখক: বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এম ইউসুফ আহমেদ নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি বিভিন্ন এলাকায় হ্যান্ড লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি গণসংযোগ করেছেন।
মঙ্গলবার দিনব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আহমেদপুর, বনপাড়া পৌরসভা  বাজার, ধানাইদহ, গরমাটি রাজাপুর, চান্দাই, জোনাইল এবং বড়াইগ্রাম পৌরসভা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হ্যান্ড লিফলেট বিতরণ করা হয়। এ সময় প্রার্থী এম ইউসুফ আহমেদ সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জাতীয় পার্টির নির্বাচনী বার্তা তুলে ধরেন।
প্রচারণাকালে তিনি বলেন, জনগণের অধিকার ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জাতীয় পার্টির বিকল্প নেই। লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে এই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাব।
এ সময় জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে প্রচারণায় অংশ নেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হয়।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/01/27/bangladesh/newsid-16474/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৩-০৬-২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ণ