বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৬, ০১:৩০ অপরাহ্ণ

বাথরুমের সেফটি ট্যাংকে মিলল যুবতীর মরদেহ

লেখক: নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর গ্রামে (শুকুরের মোড়) এলাকায় একটি সেফটি ট্যাংক থেকে এক যুবতী মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে এলাকাবাসী সেফটি ট্যাংকের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/01/27/bangladesh/newsid-16471/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৬-২০২৬, ০৪:২১ অপরাহ্ণ