বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৬, ০১:৩৬ অপরাহ্ণ

ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার ২৫ নম্বর সালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ কামরুন্নাহারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ নার্গিস সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফাইজুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা, ঝর্ণা মণ্ডল, এস. এম. জিল্লুর রহমান ও মোঃ লুৎফর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নম্বর আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান, সালামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ মাসুদা খাতুন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা প্রধান শিক্ষক মোছাঃ কামরুন্নাহারের দীর্ঘ কর্মজীবনের নানা অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শিক্ষা বিস্তারে তাঁর নিষ্ঠা ও আন্তরিকতা শিক্ষকসমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বক্তারা তাঁর সুস্বাস্থ্য ও অবসরজীবনের সার্বিক মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষক মোছাঃ কামরুন্নাহারকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদায় জানানো হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/01/26/bangladesh/newsid-16420/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৫-২০২৬, ০৭:৩৭ অপরাহ্ণ