বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২৬, ০২:২৮ অপরাহ্ণ

জামায়াত ক্ষমতায় গেলে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মুজিবুর রহমান

লেখক: রাজশাহী প্রতিনিধি
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতের এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াত ও ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী। গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নে অনুষ্ঠিত এদিনের নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মো. আব্দুল মতিন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ জুলুম, দুর্নীতি ও দুঃশাসনের শিকার। তিনি বলেন, ইসলামভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত এবং শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে দাঁড়াতে হবে। এ সময় তিনি উপস্থিত জনগণের প্রতি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহ্বান জানান।জনসভায় আরও বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমির অধ্যাপক মো. আব্দুল খালেক, সহকারী সেক্রেটারি মো. কামরুজ্জামান ও গোদাগাড়ী উপজেলা আমির মো. নুমায়ুন আলী। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দলীয় প্রার্থীর পক্ষে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। জনসভায় জামায়াত ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/01/23/bangladesh/newsid-16320/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৮-০৪-২০২৬, ০১:০৪ পূর্বাহ্ণ