বাংলাদেশবেলা
প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২৬, ০১:১৩ অপরাহ্ণ

বাংলাদেশের ব্যাটারকে সুখবর দিল আইসিসি

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী দল। সেই ম্যাচে দুর্দান্ত ফিফটি করেন শারমিন আক্তার। তার এমন ব্যাটিংয়ের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও। নারী টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনে নেমে ৩৯ বলে ৬৩ রান করেন শারমিন। তার ইনিংসে এক ছক্কা ও ৮টি চার মার ছিল। দারুণ ব্যাটিং করায় ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।

এবার র‍্যাংকিংয়েও বড় লাফ দিয়েছেন শারমিন। আইসিসি নারী টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ১৩ ধাপ এগিয়েছেন তিনি। এখন ৫৭তম স্থানে আছেন।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তার আগে আছেন কেবল নিগার সুলতানা জ্যোতি। এক ধাপ পিছিয়ে ১৮ নম্বরে চলে গেছেন বাংলাদেশ অধিনায়ক।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/01/20/sports/newsid-16271/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ০২:৩৯ অপরাহ্ণ