বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ

ক্রিকেটে লঙ্কাকাণ্ড, স্থগিত হচ্ছে বিপিএল

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এরপর তার পদত্যাগ দাবি করে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বয়কটের ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

ক্রিকেটারদের তোপের মুখে অর্থ কমিটির দায়িত্ব থেকে নাজমুলকে অব্যাহতি দেয় বিসিবি। কিন্তু এরপরও ক্রিকেটাররা মাঠে ফিরেননি।

এবার বিপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। রাতে সব ফ্র্যাঞ্চাইজি ও সংশ্লিষ্ট সবাইকেই এ ব্যাপারে অবহিত করবে বিপিএল টেকনিক্যাল কমিটি। এসব তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের একজন পরিচালক।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/01/15/sports/newsid-16103/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ০৪:৩৫ অপরাহ্ণ