বাংলাদেশবেলা
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ

মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি বাড়িয়ে সার্কুলার

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে লাইসেন্স নবায়নের জন্য বছরে ১০ হাজার টাকা ফি দিতে হবে। এতো দিন এই নবায়ন ফি ছিল ৫ হাজার টাকা। নতুন নির্ধারিত ফি আগামী ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে।

সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এর আগে ২০০২ সালের একটি সার্কুলারের মাধ্যমে মানি চেঞ্জারদের জন্য বছরে ৫ হাজার টাকা লাইসেন্স নবায়ন ফি নির্ধারণ করা হয়েছিল। দীর্ঘ সময় পর এবার লাইসেন্স নবায়ন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এছাড়া লাইসেন্স নবায়ন সংক্রান্ত অন্যান্য শর্ত ও নির্দেশনা আগের মতোই বহাল থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/01/12/economics-business/newsid-15978/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-০৬-২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ণ