বাংলাদেশবেলা
প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ

নওগাঁ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

লেখক: নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার (১১ জানুয়ারি) বেলা ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম ও নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, গুজব প্রতিরোধ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দপ্তরসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত দপ্তর প্রধানগণ নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও করণীয় বিষয়ে মতামত প্রদান করেন এবং নির্বাচনকালীন সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/01/11/bangladesh/newsid-15954/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৮-০৪-২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ণ