কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে স্বেচ্ছাসেবকদল, ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে সন্ত্রাসী কর্তৃক গুলি করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে খুনীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কালীবাড়ি মোড়ে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনাজ্জির হোসেন, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আহাদ জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট দীপংকর বনিক সুজিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও দায়িত্ব প্রাপ্ত দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, আনোয়ার আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, সামছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর জালাল মন্টি, এডভোকেট আতিকুর রহমান, আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লাহ, আসাদুজ্জামান সাগর, শামীম আহমেদ, শাখাওয়াত হোসেন পলাশ, নাছির আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন শ্যামল, ফয়সাল আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিনসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।