বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ

আগের চেয়ে পুলিশের মনোবল বেড়েছে: প্রেস সচিব

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ, পীর-আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে। কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে, যা মোটেও কাম্য নয়। এসব হামলা নিন্দনীয়।’ শুক্রবার (৯ জানুয়ারি) ময়মনসিংহে মাজার পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রেস সচিব।

এদিন সকালে প্রেস সচিব নগরীর জুবলী রোডে বুড়া পীরের মাজার এবং থানার ঘাট এলাকায় হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন। গত বছরের জানুয়ারি মাসে শাহ সুফি সৈয়দ কালু শাহর মাজারে বার্ষিক ওরস ও সামা কাওয়ালি চলাকালে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছিল।

শাহ সুফি সৈয়দ কালু শাহর মাজার পরিদর্শন ও মোনাজাত শেষে প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশ সম্প্রীতির দেশ। এই দেশ সকল ধর্ম-বর্ণের মানুষের দেশ, সম্প্রীতির দেশ। এখানে একত্রে যেন শান্তিতে সকলে বসবাস করে, এটাই প্রত্যাশা।’ তিনি আরও বলেন, ‘আগের চেয়ে পুলিশের মনোবল বেড়েছে। মাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে, মানুষও সচেতন হচ্ছে।’

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/01/09/national/newsid-15875/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৮-০৪-২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ