পাবনা ঈশ্বরদীতে রেডিয়েন্ট হেলথ ট্রাস্ট ডায়গনস্টিক এন্ড কন্সালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (৯জানুয়ারি) দুপুর ২ টার সময় সদর হাসপাতাল রোড সংলগ্নে রেডিয়েন্ট হেলথ ট্রাস্ট ডায়গনস্টিক এন্ড কন্সালটেশন সেন্টারে নিজস্ব ভবনে দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধনের আয়োজন করা হয়।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রেডিয়েন্ট হেলথ ট্রাস্ট ডায়গনস্টিক এন্ড কন্সালটেশন সেন্টার ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর রবিউল ইসলাম।
পরিচালক বলেন রেডিয়েন্ট হেলথ ট্রাস্ট ডায়গনস্টিক এন্ড কন্সালটেশন সেন্টারে রোগীদের উন্নত চিকিৎসার জন্য ইসিজি মেশিন, আল্ট্রাসনো মেশিনসহ সকল প্রকার সঠিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
মানুষের রোগ নির্ণয় করে অভিজ্ঞ চিকিৎসার ব্যবস্থা করে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রধান ও মুখ্য উদ্দেশ্য মূলক কাজ।