বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ণ

হাজতখানায় আসামিদের জায়নামাজ দিলেন বিচারক

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

আদালতের হাজতখানায় আসামিদের নামাজ আদায়ের সুবিধার্থে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) জায়নামাজ বিতরণ করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সিজিএম মো. সাজ্জাদুর রহমান নিজে উপস্থিত থেকে জায়নামাজ বিতরণ করেন। পরে তিনি হাজতখানা পরিদর্শন করেন। পাশাপাশি আসামিদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন।

এ সময় ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনচার্জ পুলিশের উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, হাজতখানায় আসা আসামিদের নামাজের সুবিধার্থে সিজেএম আদালত জায়নামাজ প্রদান করেছেন। নামাজের সময় হলে আমরা আসামিদের কাছে জায়নামাজ পৌঁছে দেব। এছাড়া, তিনি আসামিদের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়েছেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/01/08/%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4/newsid-15802/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ