বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৫ জানুয়ারী, ২০২৬, ০৫:০৫ অপরাহ্ণ

নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় নিহত, চালক আটক

লেখক: নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় এক জন নিহতের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যেই সেই ট্রাক্টর চালককে আটক ও ট্রাক্টর জব্দ করেছে পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর মডেল থানা পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে ট্রাক্টর ও ট্রাক্টরের চালককে সনাক্ত পূর্বক মাত্র ২৪ ঘন্টার মধ্যেই চালককে আটক ও ট্রাক্টরটি জব্দ করেন থানা পুলিশ।
এর পূর্বে রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে নওগাঁ জেলা শহরের কোর্টের সামনে মেইন সড়কে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি । নিহত ব্যাক্তির নাম আলী হাসান সরদার (৩৮) সে নওগাঁর রানীনগর সহকারী জজ আদালতে নিম্নমান সহকারী পদে চাকরি করতো।
ঘটনার পর পুলিশ লাশের প্রাথমিক সুরতাল প্রতিবেদন প্রস্তুত করেন। অপরদিকে ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক পলাতক থাকায় এঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ট্রাক্টর ও চালকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশ তথা পুলিশি অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করলে নওগাঁ সদর মডের থানা পুলিশ ঘটনাস্থলসহ পার্শ্ববর্তী এলাকায় সিসি ফুটেজ সংগ্রহ করতে থাকে এক পর্যায়ে সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে  সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম চালক আসামীকে সনাক্ত করার পর সোমবার ৫ জানুয়ারী পূর্বরাত সারে ১২ টারদিকে ট্রাক্টর চালক আসামী শ্রী সত্যেন কুমার (৩৪) পিতা- মৃত চিরঞ্জন, গ্রাম দাঁদকান্দি হিন্দুপাড়া, থানা ও জেলা- নওগাঁ  পালিয়ে থাকা অবস্থায় গ্রেফতার করা করেন এবং তার দেওয়া তথ্য মতে ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়।
নওগাঁ জেলা পুলিশ সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সহ  এবং কঠোর ভাবে  ট্রাফিক আইন বলবত করার জন্য নির্দেশনা দেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/01/05/bangladesh/newsid-15706/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৮-০৪-২০২৬, ০৮:১০ পূর্বাহ্ণ