বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৪ জানুয়ারী, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ

ট্রাম্পকে নেতানিয়াহুর শুভেচ্ছা

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গতকাল শনিবার রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। এরপর তাদের ডেল্টা ফোর্স মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। বর্তমানে নিউইয়র্কে আছেন মাদুরো। সেখানে তাকে কারাগারে রাখা হয়েছে। মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের দায়ে তার বিচার করা হবে।

নেতানিয়াহু ভেনেজুয়েলায় এ হামলার জন্য ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে বলেছেন, “শুভেচ্ছা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য আপনার সাহসী ও ঐতিহাসিক নেতৃত্বের জন্য। আমি আপনার সেনাদের সাহসী দৃঢ় সংকল্পকে স্যালুট জানাই।”

সূত্র: আলজাজিরা

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/01/04/world/newsid-15628/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-০৬-২০২৬, ০৮:০৮ অপরাহ্ণ