বাংলাদেশবেলা
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০১:১৭ অপরাহ্ণ

খালেদা জিয়ার জান্নাত কামনায় অঝোরে কান্না

লেখক: রাজশাহী প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারে ইন্তেকালে রাজশাহীর সর্বস্তরে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নগরীর মালোপাড়ায় বিএনপির রাজশাহী মহানগর কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার পূর্বে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। এ সময় অঝোরে কাঁদতে থাকেন নেতাকর্মীরা।
দোয়ায় স্থানীয় মাদরাসার ছাত্ররা অংশ নেন। খালেদা জিয়ার অবদান স্মরণ করে দোয়ায় তার জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়। এ সময় হু হু করেও কাঁদতে থাকেন দোয়া পরিচালনাকারী ইমাম ও মাদরাসার শিক্ষার্থীরা।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/12/30/bangladesh/newsid-15494/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৪-২০২৬, ০১:১৭ পূর্বাহ্ণ