বাংলাদেশবেলা
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০১:১৩ অপরাহ্ণ

বেগম খালেদা জিয়ার ইন্তিকালে রাবি রেজিস্ট্রারের শোকবার্তা

লেখক: রাজশাহী প্রতিনিধি

প্রবীণ রাজনীতিবিদ, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ এর নির্বাহী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ।

এক শোকবাণীতে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তিকালে দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হলো, যা সহজে পূরণ হবার নয়। তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ। তাঁর এই মৃত্যুতে জাতি হারিয়েছে প্রকৃত অভিভাবককে। এদেশের রাজনীতিতে তাঁর অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। দেশ ও জাতির কল্যাণে তাঁর দীর্ঘ প্রচেষ্টা ও ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। বরেণ্য এই ব্যক্তিত্ব দল-মত নির্বিশেষে জনগণের অকৃত্রিম ভালোবাসা পেয়েছিলেন আপন যোগ্যতায় যা এদেশের ইতিহাসে বিরল! এ দেশ-জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপোষহীন ভূমিকা ও বিস্ময়কর অবদান কথা উল্লেখ করে বিবৃতি বলা হয়, এদেশের ভবিষ্যত প্রজন্মের জন্য বেগম জিয়া অনুপ্রেরণার ঊৎস হয়ে থাকবেন। ইতিহাস তাঁর যথাযথ মূল্যায়ন করবে।

বিবৃতিতে রাবি রেজিস্ট্রার মরহুমার রূহের মাগফিরাত ও তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তাদেরকে শোক কাটিয়ে উঠার তাওফীক দিন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/12/30/education/newsid-15492/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৮-১০-২০২৬, ০৫:১২ পূর্বাহ্ণ