বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ণ

সংবাদ সম্মেলন করে আ. লীগের ৪ নেতার পদত্যাগ

লেখক: টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের  টুঙ্গিপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এ ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন- টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, পৌর শাখার শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আকরামুজ্জামান, পাটগাতি ইউনিয়ন শাখার শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান,পাটগাতি ইউনিয়ন শাখার ১ নং ওয়ার্ড এর সভাপতি মৃণাল কান্তি ঢালি।

বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পদত্যাগ কৃত নেতারা। তারা বলেন, ‘ আইনের প্রতি শ্রদ্ধা রেখে আজ থেকে আমরা সবাই একযোগে আওয়ামী লীগের সব পদ-পদবি ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। এখন থেকে আওয়ামী লীগের কোনো পদ ও কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ততা থাকব না‌।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/12/25/bangladesh/newsid-15291/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৬-২০২৬, ০৭:১০ অপরাহ্ণ