নাটোরের লালপুরে অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় একটি ইটভাটা ভেঙে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের ধানাইদহপাড়া এলাকায় এম.এস.এস নামের ওই ইটভাটায় পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
অভিযান পরিচালনা করেন নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। তিনি জানান, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনা করায় এম.এস.এস ইটভাটাটি ভেঙে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ অনুযায়ী ভাটার স্বত্বাধিকারী অলিউর ইসলামকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন, লালপুর থানা পুলিশ, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/12/23/bangladesh/newsid-15195/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৮-২০২৬, ০২:২১ অপরাহ্ণ