বাংলাদেশবেলা
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ণ

লালপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের এক নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম তোফাজ্জল হোসেন তোফা। তিনি দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

পুলিশ জানায়, ‘ডেভিল হান্ট ফেজ–২’ নামের বিশেষ অভিযানের অংশ হিসেবে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া তোফাজ্জল হোসেন তোফাকে আজ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে এ পর্যন্ত লালপুর উপজেলা থেকে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকায় আরও গ্রেপ্তার হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/12/21/bangladesh/newsid-15112/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৪-২০২৬, ০১:২৮ পূর্বাহ্ণ