বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০২:২৪ অপরাহ্ণ

বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

ক্যাপিটল হিলসে সমর্থকদের হামলার নির্দেশ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প— এডিট করা ক্লিপের মাধ্যমে ভিডিও তৈরি করে এমন কিছু বুঝিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আর এ ঘটনায় সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন ট্রাম্প। বাংলাদেশি অর্থে যা ৬১ হাজার কোটি টাকার সমান। স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) এই মানহানির মামলা করেন তিনি।

২০২০ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হন। এতে জয়ী হন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ওই সময় ট্রাম্প দাবি করে আসছিলেন নির্বাচনে কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলসে হামলা চালান তার সমর্থকরা। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এই হামলায় উস্কানি দেওয়ার জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। যদিও তিনি শুরু থেকেই এটি প্রত্যাখ্যান করে আসছিলেন। এরমধ্যে বিবিসি একটি ভিডিও প্রতিবেদন তৈরি করে। এতে বোঝানো হয় ক্যাপিটাল হিলসে হামলার জন্য সমর্থকদের তিনি উস্কানি দিয়েছেন।

আর ওই প্রতিবেদনের জেরেই মামলা করেছেন ট্রাম্প। বিবিসি তার কাছে এজন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিল। তারা বলেছিল, বিভিন্ন ক্লিপ এডিট করে প্রতিবেদনটি এমনভাবে তৈরি করা হয়েছিল, এতে মনে হয়েছে ক্যাপিটাল হিলসে হামলার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন তিনি।

২০২৪ সালের নির্বাচনের আগ মুহূর্তে প্রতিবেদনটি প্রকাশ করেছিল বিবিসি। এটি তাদের ‘প্যানারোমা’ ডকুমেন্টারিতে প্রকাশ করা হয়েছিল।

এ ঘটনার জেরে বিবিসির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করতেও বাধ্য হয়েছিলেন। ট্রাম্পের আইনজীবী অভিযোগ করেছেন, এই প্রতিবেদনের কারণে তার সম্মানহানি একইসঙ্গে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

এদিকে ওই ভিডিও প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রে প্রকাশ করা হয়নি।

সূত্র: সিএনএন

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/12/16/world/newsid-15017/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৬-২০২৬, ০৪:৩৭ অপরাহ্ণ