বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০২:৪৩ অপরাহ্ণ

খালেদা জিয়ার উপদেষ্টার মনোনয়নপত্র সংগ্রহ

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা মিনুর পক্ষে মনোনয়ন ফরম (ফরম-১) সংগ্রহ করেন। এ সময় সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তার নিকট প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়।
মিজানুর রহমান মিনু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা। এছাড়া তিনি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য।
বিএনপি নেতারা জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এর আগেই যেকোনো দিনে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থী নিজে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করবেন।
রাজশাহী নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, মনোনয়নপত্র ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় সামগ্রী ইতোমধ্যে নির্বাচন অফিসে এসে পৌঁছেছে। মনোনয়নপত্র বিতরণের জন্য পৃথক রেজিস্টার সংরক্ষণ করা হচ্ছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/12/15/bangladesh/newsid-14982/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৫-১১-২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ণ