বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব উপলক্ষে বাগাতিপাড়ায় ক্ষুদ্রঋণ বিতরণ

লেখক: বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় অসহায়, প্রতিবন্ধী নারী ও পুরুষদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১৩ জন পুরুষ ও ৫ জন নারীর মাঝে সাড়ে সাত লাখ টাকা ঋণ পুন:বিনিয়োগ হিসেবে বিতরণ করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি খাদেমুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাশরাফী বিন মোস্তফা সাফাত প্রমুখ।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/05/bangladesh/newsid-1492/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৪-২০২৬, ০২:১২ পূর্বাহ্ণ