বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:০২ অপরাহ্ণ

দুর্গাপুরে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া কামনা

লেখক: রাজশাহী প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে রাজশাহী দুর্গাপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজ মাঠে এ দোয়ার আয়োজন করেন হাটকানপাড়া আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘ ক্লাব ৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সিনি. সহ-সভাপতি এনতাজ আলীর সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক মাইনুল ইসলাম, শিক্ষক বাবলু, পৌর ছাত্রদলের আহবায়ক আল-আমিন রিমন প্রমুখ।

জয়নগর ইউনিয়ন বিএনপির সা. সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় আয়োজিত ক্লাবের সভাপতি ইউসুফ আলী, সা. সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সা.সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সহ-দফতর সম্পাদক রফিকুল ইসলাম রাজীব, সহ-কৃষিবিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম, ক্লাবের সদস্য মানিক, উপদেষ্টা লাবু ও রাইসুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আবেগঘন এই মোনাজাতে নেতাকর্মীরা অশ্রুসিক্ত হয়ে দেশের এই বরেণ্য নেত্রীর সুস্থতা কামনায় হাত তুলেন বিশেষ মোনাজাত করেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/12/09/bangladesh/newsid-14879/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৪-০৯-২০২৬, ০১:১২ অপরাহ্ণ