বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:০২ অপরাহ্ণ

গোমস্তাপুরে বিনামূল্যে বীজ-সার বিতরণ 

লেখক: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদন কর্মসূচির আওতায় বোরো ধানের (উফসী ও হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সব বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. আছহাবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার লাবনী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার মো. রাকিব, মো. ইব্রাহিম, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ প্রান্তিক কৃষকবৃন্দ প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেন বলেন,এই প্রণোদনার মাধ্যমে আপনারা উন্নত মানের সার ও বীজ পাচ্ছেন।  প্রণোদনার সঠিক ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তন করবেন। এগুলো সঠিক নিয়মে ব্যবহার করে ফলন বাড়াবেন এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সহায়তা করবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের জানাবেন আমরা আপনাদের পাশে আছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সরকার সহায়তা করছে। যাতে আপনারা উন্নত বীজ ও সার ব্যবহার করে ফসলের ফলন বাড়াতে পারেন। যেকোনো সমস্যা সমাধানে আপনাদের সহায়তা দেওয়া হবে।আপনারা এই বীজ ও সার যথাযথ ব্যবহার করে দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় অংশীদার হবেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে, ১ হাজার ১০০ জন কৃষকদের প্রত্যেকের মাঝে ১ বিঘা জমির জন্য ৫ কেজি করে  উন্নত জাতের উফসী বোরো ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার। এবং ১৯০ জন কৃষকদের মাঝে প্রত্যেকে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/12/08/bangladesh/newsid-14852/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৫-২০২৬, ০৮:৪১ অপরাহ্ণ